মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দায় গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার জলছত্র মোড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী রবিদাস ও তাঁর ভাই বিশ্বনাথ নিহত ও পাঁচজন আহত হন। সন্ধ্যায় উপজেলার সতিরহাটে ট্রাক উল্টে আশরাফ সরদার নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দার নীলকুঠি নামক স্থানে বাস ও বেবিট্যাক্সির সংঘর্ষে মোহন (১৮) নিহত হন। একই রাতে উপজেলার ঘাটকৈর এলাকায় ভটভটির চাপায় জ্যোতিষ (৫০) নিহত হন।