মান্দায় বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তালের বীজ বপন করা হচ্ছে। নওগাঁ-রাজশাহী মহাসড়ক, সাতবাড়িয়া মোড়, মান্দা উপজেলা, নওগাঁ। ছবি: শহিদুল ইসলাম
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তালের বীজ বপন করা হচ্ছে। নওগাঁ-রাজশাহী মহাসড়ক, সাতবাড়িয়া মোড়, মান্দা উপজেলা, নওগাঁ। ছবি: শহিদুল ইসলাম

পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দুধারে নওগাঁয় তালের বীজ বপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মান্দা উপজেলার সাতবাড়িয়া মোড়ের অদূরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

তালের বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এ সময় সাংবাদিক জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকার, মাহমুদুন নবী, মান্দা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের সান্তাহার বাইপাস থেকে নওগাঁর সীমানা মান্দা উপজেলার চৌদ্দমাইল পর্যন্ত রাস্তার দুধারে লক্ষাধিক তালের বীজ বপন করা হবে। এ ছাড়া মান্দা-নিয়ামতপুর রাস্তার দুধারে তালের বীজ বপন করা হয়েছে।