মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজলায় জমি নিয়ে বিরোধে মাজেদ মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবদুস সাত্তারের সঙ্গে প্রতিবেশী মাজেদ মণ্ডলের দীর্ঘদিন ধরে বসতবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সাত্তার ও তাঁর লোকজন মাজেদ মণ্ডলকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মাজেদ মারা যান। পরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে সাত্তার, জাফের আলী, হাসান আলী, আবদুল কুদ্দুস, মিলন হোসেন, ফিরোজা, ফাইমা ও আকলিমাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) গৌতম প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিহত মাজেদের ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে আটক হওয়া আটজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।