মান্দায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জলবায়ু তহবিল গঠনসহ আত্রাই নদীতে পানি সরবরাহের দাবিতে গতকাল সোমবার নওগাঁর মান্দা উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।মান্দা উপজেলা নেটওয়ার্ক ও বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি যৌথভাবে গতকাল দুপুরে উপজেলা সদরের কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় পয়েন্টে শুকিয়ে যাওয়া আত্রাই নদীর তলায় ওই মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকরামুল বারীসহ কয়েক শ সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেয়।