প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দার সতীহাট গ্রোয়ার্স মার্কেটে গতকাল সোমবার রেশমচাষিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেশম বোর্ড এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১০টায় গ্রোয়ার্স মার্কেট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড এলাকাসহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ রেশম বোর্ড বগুড়ার সহকারী পরিচালক নাজীর হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা প্রশাসক আমিনুর রহমান প্রধান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ রেশম বোর্ড বগুড়ার প্রকল্প পরিচালক সেরাজুল ইসলাম, প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, রেশম বোর্ড রাজশাহীর সিবিএ সভাপতি আবু সেলিম, ইউএনও সাইফুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক প্রমুখ।