মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ীতে গত রোববার সড়ক দুর্ঘটনায় আহত একই পরিবারের আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কারিমা বেগম (৪০) ও তাঁর স্বামী কামরুজ্জামান (৫০) এবং তাঁদের মেয়ে বিলকিস (৮)। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভটভটির যাত্রী সহিদা বেগম (৬০) ও আরজান আলী (৬২) নিহত হন। আহত কামরুজ্জামান, আবদুল আলীম, কারিমা বেগম ও আবদুল বারী এবং বিলকিসকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।