মান্না ও মাহমুদুরের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে তাঁদের স্বজনেরা আজ শুক্রবার কারাগারে গিয়ে সাক্ষাৎ করেছেন।

মাহমুদুর রহমান মান্না ও মাহমুদুর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ আছেন।

কারাগারের জেলার মো. নাশির আহমেদ বলেন, মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদ সকাল ১০টার দিকে তাঁর স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বেলা ১১টার দিকে মান্নার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তাঁর স্ত্রী মেহের নিগার ও ভাই দিদার আহমেদ।

কারাগারের কর্মকর্তারা জানান, সাক্ষাতে দুই কারাবন্দীর স্বজনেরা আধা ঘণ্টার মতো সময় কাটান।