মান্নাকে অবিলম্বে মুক্তির দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দলের কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে তোপখানায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে বিকল্প তৃতীয় রাজনৈতিক শক্তি ধ্বংস করতেই মান্নাকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল। তাঁকে আইনের আশ্রয় গ্রহণেরও সুযোগ দেওয়া হয়নি। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুবকর সিদ্দিক। বিজ্ঞপ্তি।