মান্নাকে কেন জামিন নয়, রুল হাইকোর্টের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দুটি মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রুল দেন।
তিন সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, মান্নার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে, অন্যটি সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে। দুটি মামলাতেই তাঁর পক্ষে জামিন চাওয়া হয়েছিল। দুটিতেই আদালত রুল দিয়েছেন।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে মান্নাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।