মান্নাকে হাসপাতালে চিকিৎসার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর সংগঠন। তারা অবিলম্বে মান্নাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় সুচিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে।
গতকাল বুধবার সংগঠনের সদস্য আতিকুর রহমানের সই করা এক বিবৃতিতে এই দাবি করা হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মান্নাকে ঘন ঘন হাসপাতালে আনা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। গতকাল সকাল ১০টায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হলে দেখা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। তাঁর হার্ট বড় হয়ে গেছে, কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। আগে থেকেই তাঁর হার্টে ব্লক আছে। এ অবস্থায় তাঁর জরুরি ভিত্তিতে সুচিকিৎসা না করলে বিপদ ঘটার আশঙ্কা দেখা দেবে। বিজ্ঞপ্তি।