মান্নান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় এক দিনের পুলিশি রিমান্ড শেষে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নাজমুন নাহার এ নির্দেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের এসআই মিঠু শেখ এক দিনের রিমান্ড শেষে এম এ মান্নানকে গতকাল দুপুরে আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালতের বিচারক মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গাজীপুর প্রতিনিধি।