মান্নান খানের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় তিনজন নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তাঁর ছোট ভাই মোতালেব খানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল করেছেন গ্রামের লোকজন।
বেলা দেড়টার দিকে উপজেলার বিলাশপুরের হাজারবিঘা, দেবীনগর, মিল্লিক বিলাশপুর, পূর্বচর, কুতুবপুর এলাকার গ্রামবাসী মিছিলে অংশ নেন। মিছিলে গ্রামবাসী ছাড়াও বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মোল্লাসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল বেলা একটার দিকে নিহতদের পরিবারকে ছয় লাখ টাকার আর্থিক সহায়তা দেন ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালমা ইসলাম।