বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এম এ মান্নান মন্ত্রী থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। একইভাবে আপনারা তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করলে তিনি নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজ করবেন।গতকাল বিকেলে টঙ্গীর মিলগেট এলাকায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের একটি পথসভায় মওদুদ আহমদ এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে মান্নানের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপির সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ছিলেন।এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়্যেদুল আলম, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন ও হেফাজতে ইসলামের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান গতকাল সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মান্নানের পক্ষে প্রচারণা চালান।