মান্নান ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে গতকাল রোববার বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ ও আবদুল মান্নান ভূঁইয়া মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে গতকাল রোববার শিবপুরে ধানুয়া গ্রামে মান্নান ভূঁইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শিবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা এবং মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলাম মৃধা ও উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। নন্দিত নাহিয়ান বলেন, ‘আমার বাবা একজন সৎ ও আদর্শ রাজনীতিবিদ ছিলেন। তাঁর কর্মের জন্য তিনি সারা দেশের মানুষের মনে অবিনশ্বর প্রতীক হয়ে আছেন। দলমত-নির্বিশেষে জাতীয় রাজনীতিতে তিনি আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন।’ আবদুল মান্নান ভূঁইয়া ২০১০ সালের ২৮ জুলাইয়ের মারা যান।