মান্নান ভূঁইয়া ছিলেন সুস্থ ধারার রাজনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মান্নান ভূঁইয়া ছিলেন সুস্থ ধারার রাজনীতিক। তিনি তাঁর কর্মের জন্য মানুষের মনে বেঁচে থাকবেন। বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া কলেজ মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান এসব কথা বলেন। মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৪ আসনের সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন, সাবেক সচিব হেদায়েত উল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসীম উদ্দিন, নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন প্রমুখ। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে স্মরণসভা ছাড়াও ধানুয়া গ্রামে মান্নান ভূঁইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকযাত্রা বের করা হয়।এ ছাড়া আজ শুক্রবার বিকেলে এ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা হবে। মান্নান ভূঁইয়া ২০১০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন।