মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, মান্নান ভূঁইয়া এখনো শঙ্কামুক্ত নন। তবে তাঁর জ্বর কমেছে।স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন গতকাল রোববার সাংবাদিকদের জানান, গত কয়েক দিনের চেয়ে এখন তিনি ভালো আছেন।মান্নান ভূঁইয়াকে দেখতে গতকালও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা স্কয়ার হাসপাতালে যান। তাঁদের মধ্যে ছিলেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, বিএনপির নেতা ফজলুর রহমান প্রমুখ।