মান্নান ভূঁইয়ার কুলখানি অনুষ্ঠিত
বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি গতকাল মঙ্গলবার বাদ আসর গুলশান-১-এর ৬ নম্বর সড়কে তাঁর ন্যাম ভিলার ১/২ নম্বর বাড়িতে অনুষ্ঠিত হয়।কুলখানিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মরহুমের আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তাঁরা মান্নান ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।কুলখানিতে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সা’দত হুসাইন, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম খান, জেড এ খান, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, আইনজীবী রফিক-উল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, প্রগতিশীল গণতান্ত্রিক দলের সভাপতি ফেরদৌস আহমেদ কোরেশী প্রমুখ উপস্থিত ছিলেন।মান্নান ভূঁইয়া গত ২৮ জুলাই মঙ্গলবার রাত ১২টার দিকে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।