মান্নান ভূঁইয়ার কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক মহাসচিব, মক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গুলশান-১-এর ৬ নম্বর সড়কে মান্নান ভূঁইয়ার ন্যাম ভিলার ১/২ নম্বর বাড়িতে বাদ আসর এ কুলখানি হবে। কুলখানিতে প্রয়াতের আত্মীয়স্বজন, রাজনৈতিক সতীর্থ, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মান্নান ভূঁইয়া গত ২৭ জুলাই দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।