মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্ন্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে দেখতে গতকাল শনিবারও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মী, সাধারণ মানুষ ও শ্রেণী-পেশার মানুষ রাজধানীর স্কয়ার হাসপাতালে যান।গত শুক্রবার রাতে মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্ন্নতি হয়। রক্তচাপও স্বাভাবিক ছিল। গতকাল সকালে আইসিইউতে তাঁকে দেখার পর এক সংবাদ সম্মেলনে তাঁর চিকিৎসক মির্জা নাজিমউদ্দিন বলেন, মান্ন্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁর শরীর অতি মাত্রায় দুর্বল। তাঁর জ্ঞান আছে।মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক গনী ভূঁইয়া জানান, ১২ ঘণ্টা আগে তাঁর যে অবস্থা ছিল, এখনো তাই আছে। ফুসফুসে ক্যানসারের কারণে তিনি স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না। মান্নান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে বিশিষ্ট জনেরা: গতকাল প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিশিষ্ট আইনজীবী রফিক উল হক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংসদ মোশাররফ হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, যুগ্ম সম্পাদক শিরীন আখতার, এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রমুখ মান্নান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান।