মান্নানকে ঢাকায় প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার মুশফিকুর রহমান জানান, সকাল থেকে এম এ মান্নানের রক্তচাপ ওঠানামা করছিল। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে বিকেলে ঢাকায় পাঠানো হয়। তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নানকে গ্রেপ্তার করা হয়।