মান্নানের বিরুদ্ধে এবার পেট্রলবোমা হামলার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ বহনকারী লেগুনায় পেট্রলবোমা হামলার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে মামলা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই মনিরুল ইসলাম মেয়র মান্নানকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গত শুক্রবার মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পুলিশ বহনকারী লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মেয়র মান্নানের নির্দেশে তাঁর কর্মীরা ওই লেগুনায় কয়েকটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যান বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।