মান্নার নিঃশর্ত মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তাঁর দলের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হলেও এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র দেওয়া হয়নি। কারাগারে মান্না অসুস্থ হয়ে পড়লেও কারা কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার ব্যবস্থা করছে না।
মানববন্ধনে উপস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ‘বিনা বিচারে’ মান্নাকে আটকে রাখার সমালোচনা করে বলেন, মান্নার মতো লোককে জেলে আটকে রাখলে সেটা জাতির প্রতি অপমান হয়। তাঁকে মুক্তি দিয়ে বিচারের সম্মুখীন করেন। সুষ্ঠু রাজনীতি চাইলে কথায় কথায় কাউকে জেলে আটকানো কাজের কথা না। গণতন্ত্রের স্বার্থেই মান্নাকে মুক্তি দেওয়া উচিত।