মান্নার মুক্তির দাবি ৫৯ বিশিষ্ট নাগরিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করে যুক্ত বিবৃতি দিয়েছেন ৫৯ জন বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদ। আজ রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য শহীদুল্লাহ কায়সারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রায় নয় মাসের বেশি সময় মান্না কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাঁকে ডিভিশন দেওয়া হয়নি, জামিনও দেওয়া হচ্ছে না। মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে আত্মপক্ষ সমর্থন ও সুবিচারের সুযোগ দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।

যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন তাঁরা হলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য হায়দর আকবর খান রনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাবেক ডাকসু ভিপি সুলতান মহাম্মদ মনসুর আহামদ, অধ্যাপক আসিফ নজরুল, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ইষ্টার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম, অধ্যাপক দিলারা চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাংবাদিক গোলাম মোর্তোজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, সাংবাদিক আশরাফ কায়সার, সালেহ উদ্দিন, মাহবুব কামাল ও আবু সাঈদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর. আমজনতার দলের আহ্বায়ক প্রকৌশলী এম. ইনামুল হক, ফরোয়ার্ড পার্টির আহ্বায়ক আ ব ম মোস্তফা আমিন, সাবেক জেলা ও দায়রা জজ মো. রফিউদ্দিন, নদী-পানিগবেষক ও পরিবেশবিদ প্রকৌশলী ড. এস আই খান, ​িগ্রন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, মুক্তিযোদ্ধা বি এম কলিমউল্যাহ ও হাবিবউল্যাহ চৌধুরী, নিউজ টুডের নগর সম্পাদক বদিউল আলম, সাংবাদিক খায়রুল আলম বকুল ও মাহবুব আলম, সামাজিক আন্দোলনের সমন্বয়ক সাবেক সাংসদ অধ্যাপক হুমায়ুন কবির, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ গোফরান, মানবাধিকার ফেডারেশনের আহ্বায়ক ড. শাহজাহান, এশিয়ান টিভির হেড অব কাষ্টমার সার্ভিস এ টি এম আবুল হাশেম মজুমদার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফজলুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি মাহবুবুর রহমান, চাকসুর সাবেক ভিপি শামছুজ্জামান হিরা, চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. ইসহাক হোসেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, মানবাধিকার কর্মী নূরজাহান রূবী আমাতউল্যাহ্ ও নূর খান, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আবদুন নূর ও সাধারন সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান মিলু চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বি এম নাজমুল হক, তৃণমূল জনতা পার্টির সভাপতি ডা. নাজিম উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল, শিক্ষাবিদ অধ্যাপক এনামুল হক, মানবাধিকার কর্মী মোহাম্মাদ এ কাশেম এবং শিক্ষাবিদ অধ্যক্ষ রোকেয়া রুমী।