মান্নার রিমান্ড আদেশ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সাত দিনের রিমান্ড আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আদেশে বলা হয়, প্রয়োজনে কারাফটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে। আদালতে মান্নার পক্ষে আইনজীবী ছিলেন শাহদীন মালিক। তাঁকে সহযোগিতা করেন এম মনজুর আলম।
সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় গত ২৫ ফেব্রুয়ারি মান্নাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়।