মান্নার শারীরিক অবস্থা উন্নতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আরও কিছুদিন তিনি হাসপাতালে থাকবেন বলে চিকিৎসক জানিয়েছেন। ১০ মার্চ রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, বুকে ব্যথা ও বমি—এই উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন মান্না। ইসিজি প্রতিবেদনে তাঁর হৃদ্যন্ত্রের ক্রিয়ায় কিছু পরিবর্তন দেখা যায়। তাঁর হৃদ্যন্ত্রে কিছু সমস্যা আছে। এ ছাড়া তিনি ক্ষুদ্রান্ত্রে ঘা (ডিওডেনাল আলসার) ও পিঠে ব্যথার সমস্যায় ভুগছেন। তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য ছয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।