মাবিয়া ও মাহফুজাকে বিজিএমইএর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ মাবিয়া আক্তার ও মাহফুজা খাতুনকে আজ সোমবার বিকেলে সংবর্ধনা দেয় বিজিএমইএ। ছবি: বিজিএমইএর সৌজন্যে
এসএ গেমসে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ মাবিয়া আক্তার ও মাহফুজা খাতুনকে আজ সোমবার বিকেলে সংবর্ধনা দেয় বিজিএমইএ। ছবি: বিজিএমইএর সৌজন্যে

চলতি মাসে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার ও মাহফুজা খাতুনকে সংবর্ধনা দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় কৃতি এই দুই ক্রীড়াবিদের প্রত্যেককে ক্রেস্ট ও এক লাখ টাকার চেক দিয়েছে বিজিএমইএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির প্রমুখ।