মামলা, প্রশাসনের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে কারখানার বয়লার বিস্ফোরণে শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। নিহত মমতাজ বেগমের ভাই মিলন মিয়া বাদী হয়ে গতকাল বুধবার সকালে নরসিংদী সদর মডেল থানায় ওই মামলা করেন।বিস্ফোরণে নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী আহসানকে প্রধান করে একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের বরাদ্দ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের সাহেপ্রতাব এলাকায় মেসার্স মকবুল ভূঁইয়া ক্যালেন্ডার অ্যান্ড ফিনিশিং মিলসে কাপড় ফিনিশিংয়ের জন্য একটি বয়লার মেশিন চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার দেয়াল ভেঙে পাশের একটি মক্তব ও রাস্তায় গিয়ে পড়ে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিক, মক্তবের শিক্ষার্থী, কারখানার পাশে থাকা এক নারীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। নিহত নারী মমতাজ বেগমের ভাই মিলন মিয়া গতকাল কারখানার মালিক এ বি এম সাত্তার ভূঁইয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, স্থানীয় ব্যক্তিদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও জোর করে সাত্তার ভূঁইয়া আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে ওই মিল চালু করেন। অদক্ষ প্রকৌশলী ও সুপারভাইজার দিয়ে তিনি ওই মিল পরিচালনা করায় এ ধরনের ঘটনা ঘটেছে।এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।