প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় ডাকাতের ছোড়া গুলিতে গৃহবধূ শারমিন আকতার নিহত হওয়ার ঘটনায় তাঁর শ্বশুর ছৈয়দ আহমদ সওদাগর বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ডাকাত মো. আয়াতুল্লাহকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।