প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলাখালী ইউপির চেয়ারম্যান গোলাম গাউস তালুকদারসহ ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গোলাখালী ইউপির সংরক্ষিত সদস্য রুবিয়া বেগম গত বুধবার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি করেন। আরজিতে বলা হয়, গাউস তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য দুলাল পেয়াদা, আবুল কাশেম ও রফিকুল ইসলাম দরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান কর্মসূচির ছয়টি প্রকল্পের ৪০ লাখ ৩২ হাজার টাকা এবং এলজিএসপির তিনটি প্রকল্পের পাঁচ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।