প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয় তিন দালালসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে ওই মামলা করেন। মামলায় শহরের পূর্ব মেড্ডা এলাকার নাছির মিয়া, একই এলাকার উজ্জ্বল মিয়া ও ফেরদৌস মিয়াকে আসামি করা হয়েছে। সদর থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।