মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য জালাল আহম্মেদ সিকদার বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করে বাউফল থানায় মামলাটি করেন। থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, সোমবার রাতে ওই কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়। l বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি