মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় তরুণ-তরুণী ছুরিকাহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রোববার এলাকার সকাল-সন্ধ্যা গলিতে ইমাম লজ নামে একটি বাড়িতে সিফাত উল্লাহ ও সেলিনা খাতুন ছুরিকাহত হন। আহত সিফাত উল্লাহর বাবা আবদুল্লাহ বাদী হয়ে গত রোববার রাতে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল সোমবার সকালে সেলিনাকে উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবার ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেছে। সিফাত উল্লাহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।