মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত রোববার রাতে সীতাকুণ্ড থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ জানায়, গত ১৯ মে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বাজারে যায় শিশুটি। এ সময় বাজারের মুরগি দোকানি হেলাল উদ্দীন শিশুটিকে তার দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, অভিযুক্ত হেলাল উদ্দীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।