মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলীতে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে গত রোববার রাতে নিকলী থানায় মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাত্রীটি গত ৬ মে রাত ১০টার দিকে নিজেদের এক ঘর থেকে আরেক ঘরে বই আনার জন্য বের হলে ওত পেতে থাকা একই গ্রামের একটি মাদ্রাসার নৈশপ্রহরী হুমায়ুন মিয়া (৩০) ছাত্রীটিকে ধরে গ্রামের অন্য এক ব্যক্তির পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে হুমায়ুন পালিয়ে যায়। এ ঘটনায় রোববার হুমায়ুনকে আসামি করে ছাত্রীর বাবা নিকলী থানায় মামলা করেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বলেন, আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।