মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালে যশোরের কেশবপুর উপজেলায় হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর গ্রামের শহীদ শেখ জুলমত আলীর ছেলে আবদুল করিম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন কেশবপুরের শ্রীরামপুর গ্রামের আমিন উদ্দীন মাস্টার, আকের আলী ও আজাহার আলী, ভাল্লুকঘর গ্রামের আকরাম আলী ও চালিতাবাড়ি গ্রামের কাসেম আলী।