প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা সদরে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় গত রোববার বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সলিল গুহর মা তাপসী রানী বাদী হয়ে পৌর মেয়র হারিছুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, ১৬ আগস্ট রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে বসে সলিল গুহ ও তাঁর সঙ্গী মাসুদ সরদার চা পান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে সলিলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে রক্ষায় মাসুদ এগিয়ে এলে তাঁকেও কোপানো হয়।