মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলা ওজোপাডিকো লিমিটেডের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সদরপুর বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সীমান্তবর্তী অঞ্চল নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের সেলিম জমাদ্দারের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একপর্যায়ে সেলিম ও তাঁর কয়েকজন সহযোগী ওই কার্যালয়ের টেবিলের কাচ ভাঙচুর ও বিভিন্ন নথিপত্র নষ্ট করেন। সদরপুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, হামলার অভিযোগে আবাসিক প্রকৌশলী ইদ্রিস আলী মৃধা মঙ্গলবার রাতে মামলা করেন।