মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল মাহমুদসহ ৪০ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে গতকাল বুধবার পটুয়াখালী দ্রুত বিচার আদালতে একটি মামলা হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. নাসির উদ্দিন বাদী হয়ে এই মামলাটি করেন। বাদীর আইনজীবী মো. আবদুল খালেক বলেন, আদালত মামলাটি তদন্ত করে আগামী ৭ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য দশমিনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পটুয়াখালী অফিস|