প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ১৮-দলীয় জোটের চার দিনের হরতালে সড়কের পাশের সরকারি গাছ কেটে সড়ক অবরোধ এবং গাছ চুরির অভিযোগে বিএনপির ২৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। গত বুধবার রাতে নগরকান্দা উপজেলা বন কর্মকর্তা মো. আহসান হাবিব বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানসহ এসব নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও এক হাজার ২০০ জনকে আসামি করা হয়।
ফরিদপুর অফিস।