প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাহেরচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়া ও পোলিং কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে মামলা করেছেন প্রিসাইডিং কর্মকর্তা। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান এই মামলা দায়ের করেন। গত মঙ্গলবার উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন হয়। এ ছাড়া নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় গত তিন দিনে আরও তিনটি মামলা হয়েছে। বুধবার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামের মির্জা জসিম উদ্দিন বাদী হয়ে ২৫ জনকে আসামি করে একটি, একই গ্রামের কমল ঘোষ বাদী হয়ে বৃহস্পতিবার ১৭ জনকে আসামি করে একটি এবং একই দিনে পূর্বহাটির জামিনা আক্তার বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মারামারির মামলা দায়ের করেন।