মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য ও দীঘিনালা উপজেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল কালামের (৪০) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে নূরুল কালাম বাদী হয়ে এ মামলা করেন। দীঘিনালা উপজেলার মেরুং (দক্ষিণ) ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জলিলসহ মোট পাঁচজনকে মামলায় আসামি করা হয়েছে। তবে ছাত্রলীগের নেতা জহির উদ্দিন প্রথম আলোর কাছে চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেছেন, বাজার ইজারার টাকা দাবি করায় নূরুল কালাম উল্টো তাঁর ওপর হামলা করেছেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।