মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের স্টেডিয়াম মার্কেটে রোগনির্ণয় কেন্দ্রসহ তিনটি ওষুধের দোকান ভাঙচুরের ঘটনায় মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ কান্তি দেসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওষুধ ব্যবসায়ী সাইদুল হক চৌধুরী বাদী হয়ে গত রোববার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। বাদী পক্ষের আইনজীবী ফয়জুর রহমান জানান, মামলা নথিভুক্ত করে আদালত তদন্ত করে ব্যবস্থা নিতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। গত বুধবার রাতে মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদের মালিকানাধীন ওষুধের দোকানসহ তিনটি দোকান এবং একটি রোগনির্ণয় কেন্দ্র ভাঙচুর করে পীযূষের নেতৃত্বাধীন ছাত্রলীগের একটি পক্ষ। নিজস্ব