প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গত শনিবার আট ঘণ্টার পরিবহন ধর্মঘট শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। শনিবার রাতে তাঁর ব্যক্তিগত সহকারী কবির ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলার এজাহারে ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তবে কারও নাম দেওয়া হয়নি। আসামিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ। শনিবার বেলা তিনটার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পরিবহনশ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে গাড়িতে করে ফিরছিলেন শফিকুর রহমান চৌধুরী। পথে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট