মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের দিগন্ত সোয়েটার কারখানার শ্রমিকদের গত শনিবারের ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার মামলা হয়েছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক মোল্লা সোয়েব আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা, মারধর করাসহ চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে।