মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা অবরোধে গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বোরাক পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে বাসের চালক আবু সিদ্দিক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মো. চৌধুরীকে প্রধান আসামি করে ৩০ জনের বিরুদ্ধে ওই মামলা করেন। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি