মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জে যুবক হাউজিং সোসাইটির চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার ইমাম হাসান মামুন গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, যুবক হাউজিং সোসাইটির চেয়ারম্যান হাবিবুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদুর রহমান, পরিচালক মাসুদ পারভেজ, মো. আলী, নূরুল ইসলাম ও রাশিদা বেগম। অভিযোগে মামুন জানিয়েছেন, জমি দেওয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তিরা কয়েক মাস আগে তাঁর কাছ থেকে একাধিক কিস্তিতে ২৭ লাখ টাকা নিয়েছেন। কিন্তু তাঁরা জমি না দিয়ে টাকা আত্মসাৎ করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।