মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল সামনে রেখে সিলেটে বুধবার বিকেলে জালালাবাদ গ্যাসের পাজেরো জিপ ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। ট্রাফিক পুলিশের পরিদর্শক (টহল) মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সিলেট কোতোয়ালি থানায় এ মামলা করেন।