প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান তালুকদারসহ চারজনকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মধ্যনগর বাজারের ব্যবসায়ী মিহির কান্তি দেকে (৫০) মারধরের অভিযোগে তাঁর বড় ভাই মৃণাল কান্তি দে মামলাটি করেন। থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, আসামিরা পলাতক।