প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারের নৈশপ্রহরী আবদুর রশিদ খান খুনের ঘটনায় গত রোববার রাতে মামলা হয়েছে৷ এতে ইকড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই হাওলাদারসহ ১৯ জনকে আসামি করা হয়েছে৷ ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, এজাহারভুক্ত আসামি সুদেব বৈরাগীকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে৷
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি