মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুেণ্ড পাহাড় কাটার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের পরিদর্শক হারুন অর রশিদ সীতাকুণ্ড থানায় এ মামলা করেন।
পুলিশ সূত্র জানায়, মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে৷ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ছয়জনকে৷ এজাহারভুক্ত আসামিরা হলেন আবদুল আজিজ সুমন, মো. হারুন, সিরাজুল ইসলাম, রফিকুল আনোয়ার, জসিম উদ্দিন, মাহাফুজ ও নুরুল আবছার।